এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের ১৯নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা-কলম ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকাল ১১টায় এ আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা।এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের শিক্ষার মান উন্নয়ন ও উৎসাহ বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।