নিজস্ব সংবাদদাতা ( বিচিত্র সংবাদ) :
মুন্সীগঞ্জের গজারিয়া থানার হোসেন্দী এলাকা থেকে এক কলেজ যাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে, আজ মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আনোয়ার আলম আজাদ জানান, গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও সরকারী কলেজের এইচএসসি ১ম বর্ষের এক ছাত্রী(কনিকা) কলেজ থেকে বাড়ি ফেরার পথে হোসেন্দী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেতুর দক্ষিণ ঢাল থেকে হোসেন্দী এলাকার মুসালেন মিয়ার ছেলে নাঈম হোসেন(২৫)ও তার একাধিক সহযোগী ওই ছাত্রীকে টেনে হিচরে মাইক্রো( হাইয়েস) গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। অপহরণ চেষ্টাকারীদের বহন করা
হাইয়েস গাড়ীর চালক রাতুলসহ আরো ৫ থেকে ৬ জন উচ্চ শব্দে মিউজিক ছেড়ে হোসেন্দী- জামালদী এসডি খান সড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকা অতিক্রমের সময় ভিকটিম ছাত্রী গাড়ীর জানালার কাঁচে আঘাত করলে স্হানীয়রা টের পেয়ে গাড়ী আটক করে মেয়েটিকে (১৭) অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করে।
ভিকটিম ছাত্রীর মা জোসনা বেগম আজ মঙ্গলবার গজারিয়া থানায় বলেন, আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে, কলেজে যাওয়ার পথে বিভিন্ন সময় ও স্হানে উত্যক্ত করতো নাঈম। মেয়ের বাবা সৌদি আরব প্রবাসী হওয়ায় আমরা ভয়ে ভয়ে থাকতাম। নাঈমের এক চাচা দাবী করেছেন নাঈমের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ দুপুরে জানান, অপহরণ চেষ্টার অভিযোগ ও সংশ্লিষ্ট আইনে, মামলা প্রক্রিয়াধীন।