১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে পাঁচজন আটক

  • Reporter Name
  • Update Time : ১০:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৮৫ Time View

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?

এস এম নাসির উদ্দিন (বিচিত্র  সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অবস্থিত ভাটেরচর আবাসিক রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউজে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মানবাধিকার কর্মী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন—সামিয়া, সাথী, তমা আক্তার, সুমন  বর্ষা সুমন। তাদের বাড়ি গজারিয়া ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বলে জানা গেছে।এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পেছনের জানালা দিয়ে পালিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।গজারিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসিক রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউজটির স্বত্বাধিকারী রাসেল গজারিয়া উপজেলা শ্রমিকলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে অভিযানের ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে কি না—তা তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে পাঁচজন আটক

Update Time : ১০:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫