এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জেরগজারিয়া উপজেলার আনারপুরা খেলার মাঠে রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন। তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের আশা ও আগামীর নেতৃত্বের প্রতীক। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, ইসাক আলী চেয়ারম্যান, মাসুদ ফারুক, জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমদ শিকদার, সাবেক যুবদল নেতা আসলামুজ্জোহা তপন, সাইদুর রহমান খান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির নেতারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করেন। পরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, “মানবিক সহায়তার এই উদ্যোগ জনগণের পাশে বিএনপির দৃঢ় অবস্থানকে আরও শক্তিশালী করবে।”আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।