
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ার চরবাউশিয়া ফরাজি ২০ নভেম্বর দুপুরে জেলা বিএনপির উদ্যোগে প্রায় ৩৮০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের নির্দেশে এবং ডা. শামীম মিয়ার সার্বিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, জেলা বিএনপির সদস্য আহসানউল্লাহ চেয়ারম্যান, সদস্য বোরহান উদ্দিন ভুইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক সিকদার ও মকবুল আহাম্মেদ রতন।এছাড়া আরও উপস্থিত ছিলেনগজারিয়া থানা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত তাতী, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন সহ গজারিয়া থানা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বিএনপি নেতারা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
Reporter Name 









