এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া এলাকায় অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বাউশিয়া ইউনিয়নের ২৭ নং দক্ষিণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।মুন্সিগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য এ.কে.এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভি.পি মাসুম, ইছাক আলী, মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান মিয়াজী, সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মানবিক এই উদ্যোগে স্থানীয় অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। স্থানীয়রা এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।