১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৭৪ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র  সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ল্যাবরেটরি টেকনিশিয়ানের নাম রতন আহমেদ (২২)। তিনি গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে। তার স্থায়ী বাড়ি বগুড়া জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ বড়ইকান্দি ভাটেরচর এলাকায় বসবাস করছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গজারিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রতনের হাতে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। হত্যার পেছনের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি।”স্থানীয় এলাকায় এ হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

Update Time : ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫