এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ ) ঃমানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন মোঃ উজ্জ্বল নামের এক সহজ-সরল রিকশাচালক। তার বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল গ্রামে। সততা ও নৈতিকতার এই অনন্য দৃষ্টান্তটি ঘটেছে রাজধানীর বেইলি রোড ও শান্তিনগর এলাকায়।গতকাল (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এক ড্রাইভার তার ব্যবহৃত গাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, জরুরি নথি এবং নগদ অর্থ হারিয়ে ফেলেন। বহু খোঁজাখুঁজি করেও কিছু না পেয়ে হতাশ হয়ে তিনি বিষয়টি তার মালিককে জানান।এরই মধ্যে গামছা কাঁধে মোঃ উজ্জ্বল নামের এক রিকশাচালক মানিব্যাগটি পেয়ে নৈতিক দায়িত্ববোধ থেকে মালিকের ড্রাইভারকে ফোন করে বিষয়টি জানান।পরদিন সকালে (১১ নভেম্বর) বাসাবো এলাকা থেকে মানিব্যাগটি গ্রহণ করা হয়। মালিক কৃতজ্ঞতা জানিয়ে কিছু অর্থ বকশিশ দিলে উজ্জ্বল তা নিতে অস্বীকৃতি জানান। বরং তার চোখে পানি চলে আসে। তিনি বলেন, “স্যার, টাকাগুলো ফেরত নেন। আমি শুধু আমার দায়িত্বটাই করেছি।”পরে আলাপচারিতায় তিনি জানান, তার ছেলে বড় হয়েছে কিন্তু গ্রামের বাড়িতে কোন কাজের সুযোগ নেই। জীবিকার প্রয়োজনে তিনি ঢাকায় রিকশা চালান এবং খুবই কষ্টে দিন চলে।ঘটনাটিতে অনুপ্রাণিত হয়ে মালিক সামাজিক মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন মোঃ উজ্জ্বলের জন্য একটি উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।মানবিকতার এই বাস্তব দৃষ্টান্ত প্রমাণ করে— সততা ও নৈতিকতা এখনো বেঁচে আছে আমাদের সমাজে, মানুষের হৃদয়ে।