০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ার দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫৫ Time View

এস এম নাসির উদ্দিন  (বিচিত্র সংবাদ)ঃমুন্সিগঞ্জের  গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে আনুমানিক চারটা ত্রিশ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের একটি দোকান থেকে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে সঞ্জু মিয়া, মনা, নারায়ণ, টিটু, ক্ষুধিরাম ও কলিম উল্লাহসহ মোট নয়জন ব্যবসায়ীর দোকান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা।স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও হতাশার ছায়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ার দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই

Update Time : ০২:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫