এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ ):মুন্সিগঞ্জের গজারিয়ায় যথাযোগ্য মর্যাদা বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ামি ডিনার প্রাঙ্গণে পথসভা ও র্যালীর আয়োজন করা হয়। র্যালী মিয়ামী ডিনার থেকে শুরু হয়ে গজারিয়া---মুন্সিগঞ্জ সড়কের লক্ষ্মীপুর মোড় এসে শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্সিগঞ্জ আহবায়ক কমিটির সদস্য টেংগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছাক আলীঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু, আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, মোঃ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, সাবেক যুবদলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলি আক্তার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।বক্তারা বলেন,“ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিনে জাতি ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নতুন দিকনির্দেশনা পেয়েছিল। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতিকে আবারও মুক্তি ও গণতন্ত্রের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।”ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।