এস এম নাসির ঊদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ খোকা (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।মরহুম হাজী মোহাম্মদ খোকা গজারিয়া উপজেলার একজন সৎ, উদার ও মানবপ্রেমী ব্যক্তি হিসেবে এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সমাজসেবা, দান-খয়রাত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি ছিলেন সকলের অনুকরণীয় উদাহরণ।মরহুমের জানাজার নামাজ শুক্রবার জুমার নামাজের পর টেংগারচর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তাঁর পিতা হাজী মোহাম্মদ খোকার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।