০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিএনপির উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৪২ Time View

এস এম নাসির উদ্দিন (গজারিয়া, মুন্সীগঞ্জ) ঃগজারিয়ায় চুরি ও ডাকাতি প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা এবং পাহারার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বিএনপি’র উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনি চুরি-ডাকাতি প্রতিরোধে জনগণের সহযোগিতা ও সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন কামরুজ্জামান রতন বলেন, “সচেতন জনগণই পারে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই নিরাপদ সমাজ গঠনের মূল ভিত্তি।”এ সময় তিনি স্থানীয় এলাকাবাসীর হাতে চার্জলাইট, বাঁশি ও পাহারা দেওয়ার অন্যান্য উপকরণ তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, এবং জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সামাজিক সচেতনতা ও সহযোগিতামূলক কার্যক্রম অপরাধ দমনে বড় ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিএনপির উদ্যোগ

Update Time : ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫