
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জের গজারিয়ায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় দিবসটি উদযাপন অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মনির হোসেন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান খান।দিবসটি উপলক্ষে আয়োজিত সম্মাননা পর্বে “স্বপ্নবিলাস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”-এর সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী ও সংগঠক এস এম নাসির উদ্দিন-কে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়া ভবেরচর চরপাথালিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয় এবং সমিতির সহসভাপতি নাসরিন আক্তার সম্মাননা স্মারক গ্রহণ করেন।বক্তারা বলেন, “সমবায় হলো একতার প্রতীক; যেখানে সাম্য, সহযোগিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আদর্শ নিহিত রয়েছে।” তারা আরও উল্লেখ করেন, দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে সমবায় আন্দোলনের ভূমিকা অপরিসীম।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শেষে “আমরাই সমবায়, আমরাই বাংলাদেশ” — এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।ঐক্য, ন্যায় ও উন্নয়নের প্রত্যয়ে দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় গজারিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা।
Reporter Name 









