
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়ায় আখক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ৭৭ দিন পর জমি মালিক মিন্টুকে গ্রেফতার করেছে র্যাব।ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১৩ আগস্ট গজারিয়া উপজেলার ইসমানির চর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জমি মালিক মিন্টু আখ চুরি প্রতিরোধে নিজ আখক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ওই ফাঁদে স্পৃষ্ট হয়ে প্রাণ হারায় শাহীন (১৪) নামের এক কিশোর।ঘটনার পর এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং নিহতের পরিবার থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মিন্টুকে ৭৭ দিন পর বিশেষ অভিযানে আটক করে র্যাব সদস্যরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম বলেন আটক মিন্টুকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।স্থানীয়দের দাবি, এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও সচেতনতামূলক উদ্যোগ প্রয়োজন।
Reporter Name 









