
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ)ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পানির বোতল ও শিশু খাদ্য (চকলেট) লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও গজারিয়া আইডিয়াল স্কুলে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন। এ সময় তিনি বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, মানবিকতার দিক থেকেও মানুষের পাশে থাকতে চাই।”তিনি আরও বলেন,“৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করেই একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা।”অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মহিবুর রহমান রিফাত, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কগণ।বিএনপির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এ মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।