এস এম নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সশস্ত্র বাহিনী (অব:) অরাজনৈতিক সংগঠনের টেংগারচর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় অবস্থিত সেভেন হেভেন রেস্তোরেন্টের হল রুমে আয়োজিত সভায় উপজেলা কমিটির আহ্বায়ক সার্জেন্ট (অব:) মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) শামছুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে সার্জেন্ট (অব:) আঃ মতিনকে সভাপতি এবং ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ রমিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট টেংগারচর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট (অব:) আলমগীর হোসেন, সার্জেন্ট দেলোয়ার হোসেন ঢালী, সার্জেন্ট শাহাবুদ্দিন খান, সার্জেন্ট লোকমান হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের অরাজনৈতিক ধারাবাহিকতা বজায় রেখে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।