এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “কৃষক সমাবেশ ২০২৫”। শনিবার বিকালে উপজেলার টেঙ্গারচর হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে উৎসবমুখর পরিবেশে কৃষকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মুন্সীগঞ্জ জেলা সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম এবং উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক হাজী সাখাওয়াত হোসেন নান্নু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মামুন, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ও সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য শহিদ মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন , মোঃ ইসহাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ কৃষক দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ অবহেলিত ও বঞ্চিত। কৃষকের ন্যায্যমূল্য, সার–বীজ ও প্রণোদনা নিশ্চিত করা সময়ের দাবি।তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন এবং কৃষিপণ্যের বাজারজাতকরণে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।বক্তারা জানান, এ সমাবেশের মাধ্যমে কৃষক সমাজের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার নতুন ধারা সূচিত হলো। অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।কৃষক সমাজের দাবি ও ন্যায্য অধিকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও শক্তি জোগাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।