
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ,ওসি (তদন্ত) শহিদুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমদ,ইউপি সদস্য হালিম দেওয়ান, মোঃ জসিম, এবং মোঃ দুলাল বেপারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা প্রশাসনের নিয়মিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এ সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন সমাজে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সবার সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।জনগণের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গজারিয়া গড়ে তুলতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।”গুয়াগাছিয়াকে আধুনিকায়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। অপরাধ দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে টহল পুলিশ বাড়ানো হয়েছে এবং সপ্তাহে একদিন সেনা টহলের ব্যবস্থাও থাকবে।উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেনগুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে ৪০ জন ফোর্স নিয়োজিত আছেন,যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নদীর ওপর নতুন সেতু নির্মাণের কাজও এগিয়ে চলছে।সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ,সভা শেষে প্রধান অতিথির উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Reporter Name 









