এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) মুন্সীগঞ্জের গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৫০ মিনিট থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল নদী থেকে জব্দ করা হয়। এসময় ২৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।জব্দকৃত কারেন্ট জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ কাজীপুরা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।এর আগে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় মৎস্য আড়ৎ ও বিভিন্ন বাজারে পরিদর্শন চালানো হয়, তবে কোথাও ইলিশ বিক্রির কার্যক্রম পাওয়া যায়নি।উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গজারিয়া, মুন্সীগঞ্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।