
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়ায় কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) ১১টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেট মসজিদে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ গজারিয়া শাখার সভাপতি মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ।সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম,মাওলানা হোসাইন আহাম্মদ ইছাকি,মুফতি হাসান ফারুকী,মাওলানা মহিউদ্দিন খান,মাওলানা ওবায়দুর রহমান এবংমুফতি নুরুল আমিন ইছাকী প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন সরকার ও মাওলানা সাইফুল ইসলাম সাইফী।সভায় বক্তারা বলেন, খতমে নবুওয়াতের আকিদা মুসলমানের ঈমানের মৌলিক ও অবিচ্ছেদ্য অংশ। কাদিয়ানী সম্প্রদায় ইসলামবিরোধী মতবাদ প্রচারের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে— যা ইসলামী ঐক্যের পরিপন্থী।বক্তারা বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 









