
মোঃ শাকিল প্রধান, গজারিয়া (মুন্সিগঞ্জ):বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক নিজ তহবিল থেকে তিন লক্ষ টাকা অনুদান দিয়ে বালুয়াকান্দি ডাঃ আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের আজীবন সদস্য হন।মঙ্গলবার (১৪ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বশির উল্লাহর হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।এ সময় তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে—স্কুল এন্ড কলেজের জন্য ২০টি ফ্যান প্রদান,২৩ শতাংশ দখলমুক্ত জমি উদ্ধার করে ১০ লক্ষ টাকা ব্যয়ে বালু ভরাট কাজ সম্পন্ন,এবং চার লক্ষ টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বৃহদাকার দৃশ্যমান প্রবেশদ্বার (গেইট) নির্মাণ কাজের সূচনা।এ সকল উন্নয়নমূলক উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতার আবহ সৃষ্টি হয়েছে।বিদ্যালয় উন্নয়নে আ ক ম মোজাম্মেল হকের এই অবদানকে স্থানীয়রা “শিক্ষা উন্নয়নে দৃষ্টান্তমূলক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন।
Reporter Name 









