০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিএনপির বিশেষ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৯ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সোমবার মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।“ইলিশ নিধন করবো না, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরবো না”— এমন প্রতিশ্রুতি ও শপথ বাক্য উচ্চারণের মধ্য দিয়ে মা ইলিশ রক্ষার দাবিতে মেঘনা নদীর তীরে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা।কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ কে এম গিয়াস উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকার, মমি, শাহাদাত হোসেন পান্নু  সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন,“ইলিশ আমাদের জাতীয় সম্পদ — তাই নিষিদ্ধ মৌসুমে কেউ যেন ইলিশ শিকার, বিক্রি, পরিবহন বা মজুদ না করে। যদি সারা বছর ইলিশ চাও — মা ইলিশ বাঁচতে দাও।”তাঁরা মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন করার পাশাপাশি একসঙ্গে কাজ করার আহ্বান জানান।বক্তাদের মতে, ইলিশ রক্ষা শুধু সরকারের নয়, বরং আমাদের সবার নৈতিক দায়িত্ব।এভাবেই “মেঘনার তীরে” শেষ হয় ইলিশ সংরক্ষণে বিএনপির এদিনের সচেতনতামূলক কর্মসূচি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিএনপির বিশেষ কর্মসূচি

Update Time : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫