এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের আমদা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজ উল্লাহ দেওয়ান।দীর্ঘ ১৭ বছর পর কামরুজ্জামান রতনের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় তার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও ফটকে সাজসজ্জা করা হয়, যা পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত করে।এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম মাসুম, মো. ইসহাক আলী, মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম আহমেদ ও নিজাম মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া, ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা, মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী।সহায়তা কার্যক্রমটি সম্পূর্ণভাবে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন-এর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে বাস্তবায়িত হয়।নিজ বক্তব্যে তিনি বলেন,আমি আপনাদের ভালোবাসায় শিক্ত ও দায়বদ্ধ। সব সময় মানুষের পাশে থাকতে চাই।স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।