০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব শিশু দিবস ও প্রবীণ দিবস ২০২৫ উদযাপন: প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৭ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “স্থানীয় ও বিশ্বব্যাপী কর্মকাণ্ড পরিচালনাকারী বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রবীণদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আলাল উদ্দিন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রবীণ নেতৃবৃন্দ, এবং শিক্ষার্থীবৃন্দ।সভায় বক্তারা বলেন, প্রবীণরা তাঁদের অমূল্য জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দিয়ে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সহায়তা করবেন। তাঁদের অভিজ্ঞতা তরুণদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি সংকটে পথ দেখাবে।প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হলেও এ বছর দুর্গাপূজার বন্ধের কারণে ৭ অক্টোবর এই দিনটি পালিত হচ্ছে, প্রশাসনিক নির্দেশে এই পরিবর্তন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

বিশ্ব শিশু দিবস ও প্রবীণ দিবস ২০২৫ উদযাপন: প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক

Update Time : ০৬:৪৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫