
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের উপ-সহকারী পরিচালক ওসমান গনি আজ (০৭ অক্টোবর ২০২৫) মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও ফায়ার কর্মীরা।এ সময় উপ-সহকারী পরিচালক ওসমান গনি ফায়ার সার্ভিস সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন—যেকোনো দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস সদস্যদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত, দক্ষ ও নিরাপদভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে।”তিনি আরও উল্লেখ করেন, আসন্ন শীত মৌসুমে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঝুঁকি ও সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। এসব পরিস্থিতি মোকাবেলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন তিনি।এছাড়াও তিনি গজারিয়া উপজেলার বিভিন্ন শিল্প কারখানায় অগ্নি নির্বাপক সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।ফায়ার সার্ভিসের এই পরিদর্শন কার্যক্রম সম্পর্কে স্থানীয় কর্মকর্তারা জানান, এ ধরনের দিকনির্দেশনা মাঠপর্যায়ের সদস্যদের দক্ষতা, প্রস্তুতি ও সেবা মান বৃদ্ধি করবে।
Reporter Name 









