১২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় সরকারি হালটের ওপর অবৈধ ঘর নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৯০ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া মৌজায় সরকারি হালটের ওপর অবৈধভাবে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মিজানের স্ত্রী মোসাঃ নেকলেস বেগম গজারিয়া থানা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, চরবাউশিয়া মৌজার আরএস দাগ নম্বর ৬৪৭৮ ও ৬৪৭৯-এর সম্মুখভাগে সরকারি হালট রয়েছে। প্রায় তিন মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে ওই স্থানের মাপযোগ সম্পন্ন করা হয়।দীর্ঘদিন ধরে আলাউদ্দিন, লিটন গং, মিজান মিয়া ও খালেক ওই সরকারি হালটে শাকসবজি ও গাছপালা রোপণ করে এবং চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি স্থানীয় আব্দুল কাদেরের ছেলে রিপন খান ও তার স্ত্রী লিপি বেগম ক্ষমতার প্রভাব খাটিয়ে মিজান মিয়ার বাড়ির সম্মুখে সরকারি হালটে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।ভুক্তভোগী নেকলেস বেগম বলেন, “সরকারি হালট দখল করে ঘর নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে। আমি প্রশাসনের ন্যায়সংগত হস্তক্ষেপ কামনা করছি।”গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে সহকারী কমিশনার (ভূমি) জানান, “অভিযোগটি অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”মোসাঃ নেকলেস বেগম জানান আমার বাড়ির সামনে সরকারি হালট আমি দীর্ঘদিন যাবত শাকসবজি, বৃক্ষরোপন করি ও চলাচলের রাস্তায় হিসেবে ব্যবহার করি। রিপন খান  জোরপূর্বক আমার জায়গার তিন সিট নির্মাণ করছে  যাহা ভূমি আইনে বেআইনি। স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি এবং আইনি পদক্ষেপ জরুরি, যাতে ভবিষ্যতে এমন দখলচেষ্টা পুনরাবৃত্তি না ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় সরকারি হালটের ওপর অবৈধ ঘর নির্মাণের অভিযোগ

Update Time : ০৩:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫