এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)ঃ৪ অক্টোবর ২০২৫, গুয়াগাছিয়া ইউনিয়নে শুরু হলো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবীতে ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত ইউনিয়ন ভিত্তিক পরামর্শ সভা। প্রথম পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয় ছোট বসুরচর হাফিজিয়া মাদরাসায়, যা মুফতী মুহাম্মাদ আফজাল হুসাইন এর সভাপতিত্বে পরিচালিত হয়।এছাড়া, সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সেক্রেটারী মুফতী আবু হানিফ আল হুসাইনী, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহিব্বুল্লাহ এবং স্থানীয় আয়িম্মায়ে মাসাজিদ ও আলেম-ওলামাগণ। সভায় বক্তারা কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবীতে গণসচেতনতা বৃদ্ধি এবং সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ব্যাপক অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।এই পরামর্শ সভার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।