নিজস্ব সংবাদদাতা (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে ২১ বছর বয়সী এক যুবতীকে অপহরণের অভিযোগে প্রধান অভিযুক্ত শাওন (৩০) ও তার সহযোগী আলমগীর (২৮) কে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে। অভিযোগে জানা যায়, আড়ালিয়া গ্রামের পাকা রাস্তা থেকে ওই যুবতীকে অপহরণ করে নিয়ে যায় শাওন ও তার সহযোগীরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।তবে শাওনের স্বজনদের দাবি, এটি অপহরণ নয়, বরং প্রেমের টানে মেয়েটি ছেলের সাথে পালিয়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “আসামিদের আটক করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।”