০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে ভবেরচর ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ভবেরচরস্থ কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো: ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান শিকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম জালাল উদ্দীন রীমু, সদস্য সচিব নাজির শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদিকা রাবেয়া আক্তার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মিজানুর রহমান মিজান প্রমুখ।জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১৬টি সেলাই মেশিন, ৪টি হুইল চেয়ার এবং ৩০ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণ

Update Time : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫