০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ার উন্নয়নে নীরলসভাবে কাজ করছে প্রশাসন – জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০২:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেছেন, “গজারিয়ার উন্নয়নে প্রশাসন নীরলসভাবে কাজ করে যাচ্ছে।”গতকাল সোমবার গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তিনি বলেন, আমাদের সকল কার্যক্রমই নিয়মিত কাজের অংশ। শিক্ষার্থীদের মানোন্নয়ন, শিক্ষক সমাবেশ, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে বাইসাইকেল বিতরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ কমফোর্ট জোন তৈরি এবং উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ অনোয়ার আলম আজাদ, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন।এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। এর মধ্যে ছিলেন যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, ইউপি চেয়ারম্যান শাহদাত আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত আরও বলেন, “আমরা বিশ্বাস করি শিক্ষা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব। গজারিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিটি পর্যায়ে প্রশাসন পাশে থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ার উন্নয়নে নীরলসভাবে কাজ করছে প্রশাসন – জেলা প্রশাসক

Update Time : ০২:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫