এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন গণমানুষের জনপ্রিয় জননন্দিত নেতা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।গতকাল বিকাল ৪টায় গজারিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গজারিয়া পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়নবাসীর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা বিএনপি সদস্য ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান রতন,অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনমুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য এ কে এম গিয়াস উদ্দিন,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু , রফিকুল ইসলাম মাসুম, ইছাক আলী,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু , আসলামুজ্জোহা তপন চৌধুরী প্রমুখ । এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।