শাকিল প্রধান( বিচিত্র সংবাদ) ঃমুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার বিকেল ৪টায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা যুবদল সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাসুম, সোবহান প্রধান, মমিন মৃধা, মোস্তাকিম, যুবদল নেতা মফিজুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।