এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) ঃ সারাদেশে কিছু মুনাফাখোর ব্যবসায়ী কেমিক্যাল ব্যবহার করে কৃত্রিমভাবে কলা পাকিয়ে বাজারজাত করছে। এতে সহজ-সরল ভোক্তারা অজান্তেই বিষাক্ত ফল খেয়ে নানা জটিল রোগের ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে শিশুদের জন্য এসব ফল মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।অভিযোগ রয়েছে, অনেক ক্রেতা এসব বিপদ সম্পর্কে অবগত থাকলেও দাম বা সহজলভ্যতার কারণে কেমিক্যালে পাকানো কলা কিনছেন। ফলে ব্যবসায়ীদের এই অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকছে।ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন ক্যাব, মুন্সীগঞ্জ জেলা জানিয়েছে— ভোক্তারা যদি সচেতন হয়ে এসব বিষাক্ত ফল কেনা থেকে বিরত থাকেন, তাহলে কেমিক্যাল দিয়ে ফল পাকানো বন্ধ হতে পারে।ক্যাবের পক্ষ থেকে বলা হয়, “আমরা ভোক্তাগণ যদি সচেতন হই, তবে বিষমিশ্রিত ফলের বাজার কমে যাবে। তাই সচেতন হোন, সুস্থ থাকুন।”