এস এম নাসির উদ্দিন ( বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, আহসান উল্লাহ চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী (ভিপি মহন)। কর্মীসভা উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন সদস্য সচিব শরীফ হোসেন মাস্টারের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, মফিজুল ইসলাম (রনি মাস্টার), উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মনিরুজ্জামান, হুমায়ুন কবির ঢালী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দসহ বালুয়াকান্দী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।