এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ফিদা সিএনজি স্টেশনের বটগাছের নিচে গতকাল রাত থেকে এক বৃদ্ধ শুয়ে ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, তার নাম ইয়াজউদ্দিন বলে জানা গেছে। তবে তিনি অস্পষ্টভাবে কথা বলছিলেন এবং সঠিকভাবে নিজের পরিচয় দিতে পারছিলেন না। কথোপকথনের মাঝে তিনি তার মেয়ে জামাইয়ের নাম বাবুল উল্লেখ করেন।এ অবস্থায় বিষয়টি বাংলাদেশ মানবাধিকার কমিশনের নজরে আসে। মুন্সীগঞ্জ আঞ্চলিক শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, রূপগঞ্জ আঞ্চলিক শাখার কায়েতপাড়া ইউনিয়ন শাখার কো-জেনারেল সেক্রেটারি আব্দুল মান্নান পাঠান, এবং মুন্সীগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এসএম নাসিরুদ্দিনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উদ্যোগ নেন।পরে মানবতার খাতিরে সাখাওয়াত হোসেন ও মান্নান পাঠান অসুস্থ ওই বৃদ্ধকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবেরচর হাসপাতালে ভর্তি করান। বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ জানান, “আমরা চাই এই বৃদ্ধ দ্রুত তার পরিবারের কাছে ফিরে যাক। তাই সকলের সহযোগিতা ও প্রচারের মাধ্যমে তাকে তার স্বজনদের কাছে পৌঁছে দিতে আহ্বান জানাচ্ছি।”