এস এম নাসির উদ্দিন+ বিচিত্র সংবাদ) ঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলা ও মীরকাদিম পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) শহীদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা কামরুজ্জামান রতন।বিকালে শহরের কাচারি এলাকার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে লিচুতলা ঘুরে সুপারমার্কেট চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।শোভাযাত্রা শেষে সুপারমার্কেট জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কামরুজ্জামান রতন। এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।