
অহিদুল ইসলাম রনি (বিচিত্র সংবাদ) ঃমন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগে আজ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে ভবেরচর বাংলা রেস্টুরেন্ট ও বালুয়াকান্দি নাইটমুন হোটেল এন্ড রেস্টুরেন্টে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস ও বাসি খাবার একত্রে ফ্রিজে রাখা, অপরিচ্ছন্ন পরিবেশ, রান্নাঘরে সাবান ব্যবহার না করা, মাছির উপদ্রবসহ একাধিক অপরাধ ধরা পড়ে। এ কারণে রেস্টুরেন্ট মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ভবেরচর বাংলা রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা বালুয়াকান্দি নাইট মুন হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) গজারিয়া উপজেলা সভাপতি এস এম নাসির উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানার উপ-সহকারী পরিদর্শক।ক্যাব গজারিয়া উপজেলা সভাপতি এস এম নাসির উদ্দিন বলেন, এ ধরনের অপরাধ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। প্রশাসন ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
Reporter Name 









