
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) :বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতার ঘোষণা, দেশের উন্নয়ন এবং বিএনপির প্রতিষ্ঠা স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবের (৩য় তলা) আব্দুস সালাম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদারসভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মজীবন ও অবদান তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, রাষ্ট্রনায়ক হিসেবে উন্নয়ন কার্যক্রম এবং বাংলাদেশের রাজনীতিতে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনসিপি’র প্রধান উপদেষ্টা মরহুম সৈয়দ সালাহ উদ্দিন আহম্মদ সাদাকাত সাঈদী’র ২৩তম মৃত্যুবার্ষিকীতেও দোয়া করা হয়।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাদের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শ ধারণের আহ্বান জানানো হয়।
Reporter Name 









