এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) : মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় টেংগারচর ইউনিয়নের ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেংগারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: গিয়াসউদ্দিন মেম্বার। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম এ হানিফ এবং বিএনপি নেতা, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।