১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ভাসমান মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১১৯ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের  গজারিয়ার চরবলাকী এলাকায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কলাগাছিয়া নৌ ফাঁড়ির পুলিশ।শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।কলাগাছিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান জানান, মরদেহ উদ্ধার করার পর সাংবাদিকদের দেখানো ছবির সঙ্গে মিল পাওয়া যায়। তবে আনুষ্ঠানিকভাবে পরিবারের স্বজনরা শনাক্ত করার পরই পরিচয় নিশ্চিত করা হবে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানান।এর আগে বৃহস্পতিবার সকালে বনশ্রীর আজকের পত্রিকার কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। কিন্তু তিনি আর কর্মস্থলে পৌঁছাননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ছেলে ঋতু সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, মোবাইল ফোন বাসায় রেখে বের হওয়ায় প্রযুক্তিগতভাবে তার অবস্থান নির্ণয় করা যায়নি। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।বৃহস্পতিবার রাতেই বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে জানান, সকাল থেকে ভাই নিখোঁজ রয়েছেন এবং এ নিয়ে পুরো পরিবার ভীষণ উদ্বেগে রয়েছে।এখন মরদেহটি আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যরা শনাক্ত করলে পুলিশ বিষয়টি নিশ্চিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ভাসমান মরদেহ উদ্ধার

Update Time : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫