
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ (২০ আগস্ট) নানা বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিকাল ৪টায় উপজেলার রসূলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং আনন্দ র্যালি ছিল প্রধান আকর্ষণ।উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: রিফাত প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: ইদ্রিস মিয়াজী (ভিপি মোহন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাবেক কেন্দ্রীয় যুবদল কমিটির সহ সভাপতি আলহাজ্ব মো: মজিবুর রহমান, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এএসএম জুয়েল।এছাড়াও, উপজেলা সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।এদিনের অনুষ্ঠান ছিল স্বেচ্ছাসেবক দলের প্রতি আস্থা ও ভালবাসার এক অনবদ্য প্রদর্শন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
Reporter Name 









