অহিদুল ইসলাম রনি (বিচিত্র সংবাদ )ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যৌথ বাহিনীর একটি অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে, যেখানে ১৫ পিস ইয়াবা এবং ৫ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী গজারিয়া এলাকার বিভিন্ন স্থানীয় পয়েন্টে অভিযান পরিচালনা করে। আটককৃতরা ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃত ব্যক্তিরা হলেন পোড়াচক বাউসিয়া গ্রামের শফিক বেপারি ছেলে জিল্লুর রহমান,বড়ই কান্দ গ্রামের মোহাম্মদ আলী রাসেল এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা গ্ গাঁজা এবং মাদক সেবনকারী মালামাল উদ্ধার করা হয়।