শাকিল প্রধান(স্টাফ রির্পোটার): মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের আলী হোসেনের ছেলে জুম্মনের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ১৪ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনারপুরা বাসস্ট্যান্ডের কাছে এই হামলা ঘটে। এতে জুম্মন গুরুতর আহত ও জখম হন।এ ঘটনায় তার মা রেজিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে, সিফাত (২০), জয় (১৯), জুনায়েদ (২০), জাহিদুল (১৯), আব্দুল্লাহ (১৯) সহ অজ্ঞাতনামা ২/৩ জন হামলার সঙ্গে জড়িত।জানা গেছে, দীর্ঘদিন ধরে জুম্মন শিকদার ও বিবাদীদের মধ্যে পূর্ব শত্রুতা চলছিল। ঘটনার দিন, জুম্মন তার মামা ও মামীকে বাসে উঠানোর জন্য আনারপুরা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময়, বিবাদীরা বেআইনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং জুম্মনকে গুরুতরভাবে আহত করে।উপস্থিত স্থানীয়রা জুম্মনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।