
এস এম নাসির ঊদ্দিন (বিচিত্র সংবাদ): মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ১৬ ই আগস্ট শনিবার বিকেল ৫:০০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য প্রস্তুতি সংক্রান্ত একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর উপস্থিত সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে প্রার্থী নির্বাচন এবং নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর জেলা, মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) নারায়ণগঞ্জ জেলা, আসিফ ইমাম, এবং জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
Reporter Name 









