এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :বাংলাদেশ বিজ্ঞান একাডেমী (BAS) এর Associate Fellow of BAS 2024 হিসেবে নির্বাচিত হয়েছেন গজারিয়ার কৃতি সন্তান এবং ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল মান্নান।দীর্ঘদিন ধরে তিনি Plasma Physics Research-এ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন, যা দেশের বিজ্ঞান গবেষণায় এক অনন্য সংযোজন। আজ সকালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী থেকে প্রেরিত ই-মেইলের মাধ্যমে তিনি এই সম্মাননার খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।অধ্যাপক ড. আব্দুল মান্নান গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের মরহুম আব্দুল হাসেম মোল্লার সন্তান। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং গজারিয়ার গর্ব ও বাংলাদেশের বিজ্ঞান অঙ্গনের জন্য এক বিশাল সম্মান।আমরা তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।