এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ ) ঃমুন্সীগঞ্জের গজারিয়ার ইসমানিচর ফরাজীপাড়ায় জমির আখ চুরি করতে গিয়ে বিদ্যুতের ফাঁদে পড়ে ১৪ বছর বয়সী কিশোর শাহিনের মৃত্যু ঘটে।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্বজনরা আখক্ষেতে কিশোর শাহিনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা মরদেহ সুরুতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করেন। নিহত শাহিন ইসমানিচার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ,আঁখ ক্ষেতের মালিক দম্পতি সাইদুর রহমান (মিন্টু) এবং ফাতেমা বেগম পরিকল্পিতভাবে আখ খেতের চারপাশে জি আই তারের সাথে বৈদ্যুতিক তার সংযুক্ত করে রেখে ছিলেন। গতকাল রাতে আখ চুরির উদ্দেশ্যে ঐ জমিতে গিয়ে বিদ্যুতায়িত ফাঁদে আটকা পড়লে কিশোর শাহিনের মৃত্যু ঘটে বলে পুলিশের প্রাথমিক ধারণা।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, জমির মালিক পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।হোসেন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার কিরন সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমির আখ রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদে পড়ে কিশোরের মৃত্যু গ্রহণযোগ্য নয়।'