০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ লিটন কসাই গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৮৩ Time View

নিজস্ব সংবাদদাতা  (বিচিত্র সংবাদ) মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ মাদক ব্যবসায়ী মো. লিটন কসাই, যিনি স্থানীয়ভাবে ‘ইয়াবা বদি’ নামে পরিচিত, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার, ১০ আগস্ট দুপুরে গজারিয়া থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ জানায়, লিটন কসাই গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিলেন এবং স্থানীয় মাদক কারবারির শীর্ষে ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন সহ মোট ১৫টি মামলা রয়েছে।তার গ্রেফতারের ফলে স্থানীয় মাদক চক্রের কার্যক্রমে বড় ধরনের আঘাত হানবে।”গ্রেফতার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন কসাই মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। তার গ্রেফতারের ফলে মাদক ব্যবসায় নিয়ন্ত্রণকারী অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ লিটন কসাই গ্রেফতার

Update Time : ১১:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫