০১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে শিশু সারাফাতের মৃত্যু, জামিয়া আশঙ্কাজনক

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২৫৯ Time View

এস  এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ)ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে দুই শিশুর উপর পড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত শিশুদের একজন ছয় বছর বয়সী সারাফাত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায়। অপর শিশু জামিয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।নিহত সারাফাত (৬) এর পিতা মো: মফিজ উদ্দিন এবং আহত জামিয়া (৬) এর পিতা বিল্লাল হোসেন। তাঁরা জামালদী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হাজী সিরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায়, উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া এলাকায়, নতুন ব্রিজ সংলগ্ন হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সামনে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফিরে সকালের নাস্তা শেষে প্রাইভেট পড়তে যাচ্ছিল শিশু দুটি। এ সময় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি ট্রেইলার ট্রাক দ্রুতগতিতে জামালদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ট্রাকটি কাছে আসতে দেখে তারা ভয় পেয়ে রাস্তার পাশের দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রেইলারটি দেয়ালে সজোরে ধাক্কা দিলে দেয়ালটি শিশুদের উপর ধসে পড়ে।স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, বাচ্চারা ভয় পেয়ে বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই দেয়াল ধসে পড়ে ওরা দুইজনের উপর।”স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সারাফাত মারা যায়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, রাস্তার পাশে অবৈধভাবে চলাচল করা ভারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে শিশু সারাফাতের মৃত্যু, জামিয়া আশঙ্কাজনক

Update Time : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫