এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) //মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের চলাচলের একমাত্র সড়কটির বেহাল দশা দেখে চুপ করে বসে থাকেনি এলাকার যুবসমাজ। হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী ১ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন তারা।স্থানীয় ইটভাটা থেকে সংগ্রহ করা ইটের খোয়া ও সুড়কি ফেলে বড়ইকান্দি ভাটেরচর থেকে টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর পর্যন্ত সড়ক সংস্কারের কাজ করে এই সংগঠনের সদস্যরা। রাস্তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ ছিল আওলাদ বাড়ি থেকে জহির ফার্মেসি পর্যন্ত, যেখানে প্রায়ই ছোট ছোট যানবাহনের দুর্ঘটনা ঘটছে।সংগঠনের সদস্য এডভোকেট খন্দকার মোঃ মনিরুজ্জামান সুমন জানান, “দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়লেও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়েই আমরা নিজেরা এগিয়ে এসেছি।”সরেজমিনে দেখা গেছে, টাওয়ার সংলগ্ন এলাকা, আবু তাহেরের বাড়ি এবং ফারুক ভাইয়ের দোকানের পাশের অংশে রাস্তার খানাখন্দ এতই ভয়াবহ যে যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং কেউ কেউ পঙ্গু হয়ে গেছেন।স্থানীয় বাসিন্দারা বলেন, “যুবসমাজের এই উদ্যোগে আপাতত হাঁটা ও যান চলাচলের সুবিধা কিছুটা হয়েছে। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান পাকা রাস্তা ছাড়া সম্ভব নয়। সরকারের সহায়তা ছাড়া এটি করা সম্ভব না।”গ্রামবাসীর এখন একটাই দাবি—অতিদ্রুত বড়ইকান্দি ভাটেরচর সড়কে আধুনিক ও টেকসই পাকা রাস্তা নির্মাণ করা হোক, যাতে তাদের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি দূর হয়।এ সময় যুবকদের সঙ্গে উপস্থিত থেকে কাজ করেছেন:আব্দুল জলিল মাস্টার, এডভোকেট খন্দকার মোঃ মনিরুজ্জামান সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাইমন, রমজান মোল্লা, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, মোঃ জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল হোসাইন বাবু, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার তরিকুল হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের, মোঃ সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত, জাহিদ, জনি প্রমুখ।