এস এম নাসির উদ্দিন গজারিয়া মুন্সিগঞ্জ ঃমুন্সীগঞ্জের গজারিয়ার জামালদীতে ট্রাকের ধাক্কায় একটি দেয়াল ধসে পড়ে গুরুতর আহত হয়েছে দুই প্রথম শ্রেণির শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাজী সিরাজুল হক স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীরা হচ্ছে শারাফাত ও জামিয়া। শারাফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জামিয়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হোসেন্দী-জামালদী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং একটি ট্রাক ও প্রাইভেটকার ভাঙচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গজারিয়া থানা পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গজারিয়ার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা এবং ওসি আনোয়ার আলম আজাদ৷ সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপক জানিয়েছেন,দুর্ঘটনাকবলিত ট্রাকটি তারা একটি এজেন্সি থেকে ভাড়া নিয়েছেন।এদিকে, পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং তদন্ত চলছে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অভিভাবক ও স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।